চাঁদ দেখা বিষয়ক মাসআলা


১.মাসআলা :হেলাল কমিটির চাঁদ দেখার ঘোষণা শরঈ নীতিমালা তথা অভিজ্ঞ মুফতীর ফাতাওয়া অনুসারে হতে হবে। অন্যথায় হেলাল কমিটির ঘোষণা গ্রহণীয় হবে না এবং তাদের ঘোষণাটি শরঈ ঘোষণা বলে বিবেচিত হবে না। (মাহমুদিয়া ১০/৯৪,জাদীদ ফিকহী মাসায়েল।)
২.মাসআলা : শুধু টেলিফোনে সংবাদ শুনে রোযা রাখা বা ঈদ করা যাবে না। (মাহমূদিয়া ১০/৬৪, তাবয়িনুল হাকাইক ৫/১৬০।)
৩.মাসআলা : রেডিও ও টেলিভিশনের চাঁদ দেখার খবরটি এলান বা ঘোষণার মতো।কাজেই এ ঘোষণাটি  শরঈ শর্তানুযায়ী হলে তার ওপর নির্ভর করা জায়েয। অন্যথায় নয়। (আহসানুল ফাতাওয়া ৪/৩৪১।)
৪.মাসআলা : ৩০শে রমযান দ্বিপ্রহরের আগে বা পরে চাঁদ দেখা গেলে রোযা ভাঙ্গা
যাবে না (১/১৪৯.বেহেশতী যেওর ১১/১০৪)
৫.সআলা : ২৯শে রমযান আকাশ পরিষ্কার থাকুক বা মেঘাচ্ছন্ন থাকুক চাঁদ না দেখা গেলেও ৩০ রোযা পূর্ণ করতে হবে। (তাররখানিয়া ২/২৭০. ফাতাওয়ায়ে ওসমানী ২/৬৮।)
 
Top