
কুরাআন হাদিসের
আলোকে রোযার ফজিলত…
উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে
তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ মহান আল্লাহ তা‘য়ালা কুরআন
কারিমে ইরশাদ করেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের করা হয়েছিল, যাতে করে তোমরা
মুত্তাকি হতে পার’। (সুরা বাকারা-১৮৩)
এ প্রসঙ্গে আল্লাহপাক ইরশাদ করেন, রমজান
মাস, যাতে কুরআন নাযিল হয়েছে, যা মানুষের জন্য হিদায়েত এবং সুপথ প্রাপ্তির
সুস্পষ্ট পথ নির্দেশ আর হক্ব-বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ এ
মাস পাবে সেযেন অবশ্যই এর রোজা রাখে। (সূরা বাকারা ১৮৫)
হাদসি কুদসিতে আল্লাহ রাব্বুল আলামীন বলেন, ‘আসসাওমু-লী ওয়া আনা আজযী’ অর্থাৎ রোজা আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব।
হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, রমজান মাস শুরু হলেই রহমতের দরজাগুলো খুলে দেওয়া , জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া এবং শয়তানদেরকে শিকলে আবদ্ধ করা হয়’। (বুখারি, হাদিস নং. ১৮৯৮)
হজরত আবু সাঈদ খুদরী রা. বর্ণনা করেন,
রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আল্লাহ তাআলা রমযান মাসের প্রত্যেক দিবস ও রাত্রিতে
অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি
দান করেন। এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দুআ কবুল করেন। ( মুসনাদে আহমদ,
হাদীস ৭৪৫০)
হযরত কা’ব ইবনে উজরা রা.
হতে র্বর্ণত, তিনি বলেন- একদা রাসূলুল্লাহ সা. আমাদেরকে বললেন, তোমরা মিম্বরের
নিকট সমবেত হও। আমরা সকলেই তথায় উপস্থিত হলাম। যখন তিনি মিম্বরের প্রথম সিড়িঁতে পা
রাখলেন,তখন বললেন, আমীন, যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন, আমীন, যখন তিনি
তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন, আমীন। হযরত কা’ব ইবনে উজরা
(রা.) বলেন, যখন তিনি (মিম্বর থেকে) অবতরণ করলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া
রাসুলাল্লাহ! আজ আমরা (মিম্বরে উঠার সময়)আপনাকে এমন কিছু কথা বলতেশুনেছি, যা
ইতিপূর্বে কখনো শুনিনি। উত্তরে তিনি বললেন, জিবরাইল আ. আমার নিকট আগমন করেছিলেন,
যখন আমি প্রথম সিড়িঁতে পা রাখলাম, তখন তিনি বললেন, ধ্বংস হোক ঐ ব্যক্তি যে রমযান
মাস পেল, তবুও তার গুনাহ মাফ হলো না। আমি বললাম, আমীন। যখন দ্বিতীয় সিড়িঁতে পা
রাখলাম তখন বললেন, ধ্বংস হোক ঐ ব্যক্তি যার নিকট আপনার নাম উচ্চারিত হল অথচ সে
আপনার প্রতি দরূদ পাঠ করলো না। আমি বললাম আমীন। যখন তৃতীয় সিড়িঁতে পা রাখলাম, তখন
বললেন, ধ্বংস হোক ঐ ব্যক্তি যে বৃদ্ধ পিতা-মাতা উভয়কে অথবা একজনকে পেল অথচ তারা
উভয় তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। অর্থাৎ তাদের খেদমতের মাধ্যমে নিজেকে
জান্নাতবাসী করতে পারলো না। আমি বললাম, আমীন। (মুসলিম হাদীস নং-২৫৫১ ও তিরমিজি
হাদীস-৩৫৪৫)
হযরত আবু হুরয়রা (রা.) বলেন, রমযান মাস
লাভকারী ব্যক্তি-যে উত্তমরূপে সিয়াম ও কিয়াম (রোযা, তারাবী ও অন্যান্য আমল) পালন
করে-তার প্রথম পুরস্কার এই যে, সে রমযান শেষে গুনাহ থেকে ঐ দিনের মতো পবিত্র হয়
যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। (-মুসলিম, হাদীস-৮৯৬৬)
হযরত সালমান ফারসী (রা:) হতে বর্ণিত তিনি বলেন, মহানবী (সা:) শা’বান মাসের শেষ দিন আমাদেরকে সম্বোধন করে ইরশাদ করেন, ‘হে লোক সকল! তোমরা মনযোগ দিয়ে শোনে রাখ, তোমাদের সামনে এমন একটি মাস সমাগত। যে মাস মহা পবিত্র, রহমত-বরকত ও নাজাতে ভরপুর। এই মাসের রোযাকে আল্লাহ তায়ালা তোমাদের উপর ফরজ করেছেন। যে লোক এই মাসে আল্লাহর সন্তুষ ও তার নৈকট্য লাভের উদ্দেশ্যে রোযা রাখবে আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত গোনাহ মাফ করে দিবেন। (- বুখারি শরীফ)
যে ব্যক্তি এ মাসে একটি ফরজআদায় করবে সে
সত্তর টি ফরযের সওয়াব পাবে, আর যে ব্যক্তি একটি সুন্নাত আদায় করবে সে একটি ফরযের
সওয়াব পাবে, আর যে একটি নফল আদায় করবে সে একটি সুন্নাতের সওয়াব পাবে। এই মাসে
আল্লাহ তা’য়ালা পূণ্যকে বর্ধিত করতে থাকেন। এই মাসে যে ব্যক্তি কোন রোযাদারকে
ইফতার করাবে আল্লাহ তায়ালা তার গুনাহ মাফ করে দিবেন, আর সে ব্যক্তিকে রোযাদারের
সওয়াব দিবেন। কিন্তু সে জন্য প্রকৃত রোযাদারের সওয়াবের মধ্যে কোন কমতি করা হবে না।
(বুখারি)
মহনবী সা:) ইরশাদ করেন, ‘আসসাওমু
জুন্নাতুন মিনাননার’ অর্থাৎ রোযা প্রকৃত ঈমানদারের জন্য ঢাল সরূপ।
(মিশকাত শরীফ)।
মহানবী (সা:) ইরশাদ করেন, ‘রমজান মাসের প্রথম রাত উপনীত হলেই মহান আল্লাহ তা’য়ালা শয়তানও দুষ্ট জ্বিনগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখেন। জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন’। (- তিরমিযি শরীফ)
মহানবী (সা:) ইরশাদ করেন, ‘রমজান মাসের প্রথম রাত উপনীত হলেই মহান আল্লাহ তা’য়ালা শয়তানও দুষ্ট জ্বিনগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখেন। জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন’। (- তিরমিযি শরীফ)
হযরত আবু হুরায়রা (রা:) হইতে বর্ণিত নবী করিম (সা:) ইরশাদ করেন, রোযাদারের মুখের দূর্গন্ধ আল্লাহর নিকট মেশকে আম্বরের সুগন্ধের চেয়েও অনেক উৎকৃষ্ট’। (-বুখারি শরীফ)
হজরত সাহল (রা:) থেকে বর্ণিত, রাসুল
(সা:) ইরশাদ করেন কিয়ামতের দিন রোযাদারদের জন্য বেহেশতের একটি দরজা ‘রাইহান’ যা দিয়ে
তাদেরকে সর্ব প্রথম প্রবেশ করতে দেওয়া হবে। রোযাদার ছাড়া আর কেউ উক্ত দরজা দিয়ে
প্রবেশ করতে পারবে না। (-তিরমিযি শরীফ)
হযরত যায়েদ ইবনে খালেদ আলজুহানী রা. হতে বর্ণিত, রাসুল (সা.) আলাইহি ইরশাদ করেন- যে ব্যক্তি কোনো রোযাদারকে ইফতার করাবে, সে তার (রোযাদারের) অনুরূপ প্রতিদান লাভকরবে। তবে রোযাদারের প্রতিদান হতে বিন্দুমাত্রও হ্রাস করা হবে না। (তিরমিজি, হাদীস-৮০৭)
আল্লাহপাক আমাদেরকে মাহে রমজান ও রোজার যথাযথ হক আদাযের তাওফিক দান করুন।