তারাবীহ নামাযের চার রাকায়াতের পরে পড়িবা(বাংলা উচ্চারণসহ)আরবী দোয়া


سُبْحَانَ ذِى الْمُلْكِ وَ الْمَلٰكُوْتِ سُبْحَانَ ذِى الْعِزَّتِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ والْكِبْرِ يَؔاءِ وَالْجَبَرُوْتِ
سُبْحَانَ الْمَلِكِ الْحَىِّ الَّذِىْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدًا سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنَا وَرَبُّ الْمَلٰؔءِكَةِ وَالرُّوْحِ
উচ্চারণঃ  সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি  ওয়াল জাবারূতি, সুবহানাল মালিকিল হায়িল্লাযী লা-ইয়ানামু ওয়ালা ইয়মুতু আবাদান আবাদান, সুব্বুহুন কুদ্দুসুন রাব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
অর্থঃ  যিনি রাজাধিরাজ এবং ফিরিশতাদের মালিক আমি তাহার পবিত্রতা বর্ণনা করিতেছি যিনি মান-সম্ভ্রমের মালিক, ভয়োৎপাদনকারী, শক্তিশালী, গৌরবান্বিত, শ্রেষ্ঠ, আমি তাহার পবিত্রতা বর্ণনা করিতেছি, যিনি জীবন্ত মালিক, যাহার নিদ্রা নাই, নিখুঁত ও পবিত্র আমি তাহারই তাছবীহ্ পড়িতেছি, হে আমাদের ও ফিরিশতাদের এবং সমগ্র আত্মাগণের প্রতিপারক।
 
Top