সওমের ইতিহাসঃ সওমে বিসাল,আশুরা ও আইয়ামে বিযের রোযার বিধান

পূর্ববর্তী সকল নবী ও উম্মতের ওপর নামাযের মতো রোযাও ফরয ছিলো,তবে পার্থক্য ছিলো সংখ্যা ও পদ্ধতির ক্ষেত্রে।যেমন হযরত আদম আ. এর উম্মতের ওপর আইয়ামে বিযের অর্থাৎ প্রত্যেক মাসের ১৩.১৪.১৫ তারিখের রোযা।হরত দাউদ আ. এর উম্মতের ওপর সওমে বিসাল তথা একদিন রোযা রাখা ও একদিন ইফতার করা ফরয ছিলো।অতপর  আশুরা  তথা মুহাররম মাসের দশম তারিখের রোযা ফরয ছিলো।
রাসূল সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদীনায় গিয়ে সেখানে  ইয়াহুদ ও  খ্রিস্টানদেরকে আশুরার রোযা পালন করতে দেখে সাহাবীদেরকেও আশুরার রোযা পালনের নির্দেশ দেন।সাহাবীগণ রমযান মাসের রোযা ফরয হওয়ার পূর্ব পর্যন্ত এ রোযা পালন করতে থাকেন।রমযানের রোযা ফরয হলে পূর্ববর্তী সব রোযা নফল হরে যায়।(তাফসীরে মাজহারী ১/২৩৬.মাআরিফুল কুরাআন ৯৬।)
সওমে বিসালঃ
সওমে বিসালের সজ্ঞা : অধিকাংশ ওলামায়ে কেরামর মতে ইফতার ছাড়া একাধারে দুদিন রোযা রাখাকে সওমে বিসাল বলে। (ফতহুল মুরহিম ৬/১৯৩,কাওয়াইদুল ফিকহ ৩৫৫)
সওমে বিসালের হুকুমঃ
সওমে বিসাল একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই নির্দিষ্ট। তাই অন্যদের জন্য সওমে বিসাল রাখার অনুমতি নেই। কেননা রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,তোমরা আমার মতো নও, কারণ আল্লাহর পক্ষ থেকে রাতেরবেলা আমাকে পানাহার করানো হয়। কাজেই তোমরা কেবল সেই আমলই করবে যা করতে সক্ষম।(ফাতহুল মুলহিম ৬/১৯৩)
আশুরার রোযাঃ
উম্মতে মুহাম্মাদীর ওপর রমযানের রোযা ফরয হওয়ার পূর্বে আশুরা তথা ১০ই মুহারারমের রোযা ফরয হওয়ার পর আশুরার রোযা নফল হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যার ইচ্ছা সে আশুরার রোয রাখবে আর যার মনে না চায় সে ছেড়ে দেবে। বর্তমানেও ইহুদী খ্রিস্টানরা আশুরার রোযা পালন করে, তাই তাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ যেনো না হয় সে দিকে লক্ষ্য রেখে  ১০ই মুহাররমের সাথে তার আগে বা পরে একটি একটি রোযা রাখবে। (মুসলিম শরীফ ১/৩৫৮ তাতার খানিয়া ২/২৯৪ হক্কানিয়া ৪/১৫০।)
আইয়ামে বিযের রোযাঃ
প্রতিমাসের ১৩,১৪,১৫ তারিখের রোযাকে আইয়ামে বিযের রোযা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমাসের ১৩,১৪,১৫ তারিখে রোযা রাখতেন এবং এর ফযীলত সম্প্েরক বলেন, এক রমযান থেকে অপর রমযান পর‌্যন্ত প্রতিমাসে তিনটি করে রোযা রাখলে এক যুগ (১২ বছর) রোযা রাখার সাওয়াব পাওয়া যাবে। এ কারণে আইয়ামে বিযের রোযাকে ওলামায়ে কেরাম সুন্নাত বলেছেন।(তাহতাবী ৬৩৯,মুসলিম শরীফ ১/৩৬৭)
واللٰ٘ه اعلم بالصواب
 
Top